,

করোনায় আরএফএল কারখানার শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2021
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার লালমাই হাইওয়ে সড়কের পাশে অবস্থিত আরএফএল গ্রুপের প্লাস্টিকের কারখানার শ্রমিক সোহেল (৩০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (০১ আগস্ট) ভোর সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত সোহেল বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের উড্ডা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। সে আরএফএলের লালমাই কারখানায় কাজ করতো।

একই কারখানায় কাজ করেন নিহতের স্ত্রী জুলি আক্তার। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীর অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন স্ত্রী জুলি আক্তার। এদিকে সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।