করোনা আক্রান্ত কুমিল্লার রাজগঞ্জ বাজারের সহ-সভাপতি আজও বাজারে ঘুরে গেছেন
আজকের কুমিল্লা ডট কম :
May 7, 2020
স্টাফ রিপোর্টার:
করোনায় আক্রান্ত কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারের সহ-সভাপতি তোফায়েল আহমেদ আজও বাজারে এসে ঘুরে গেছেন। অনেকের সাথে কথা বলে গেছেন। দুপুরের দিকে তার করোনা পজেটিভ হওয়ার খবর আসে।
জানা যায়, তিনি সম্প্রতি বাজার লকডাউনের সময়ও উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি নগরীর ঢুলিপাড়া এলাকায়।
নগরীর রাজবাড়ী রাজগঞ্জ রওশন টাওয়ারে স্ত্রী ও সন্তানসহ ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার ঘটনার পর বাজারটি তিন দিনের জন্য লকডাউন করা হয়। আজ দুপুরে বাজার কমিটি সহ সভাপতির করোনা পজেটিভ আসে।