রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ইর্স্টাণ ইয়াকুব প্লাজায় মেগা র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
news-image

শাহ ইমরান:
কুমিল্লায় ইর্স্টাণ ইয়াকুব প্লাজায় মেগা র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মার্কেটের সামনে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। র‌্যাফেল ড্র-তে ১০১ জন পুরষ্কার পাবে।

র‌্যাফেল ড্র-তে প্রথম পুরষ্কার হিসেবে গ্রাহক সুমি পেয়েছেন একটি মোটরসাইকেল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো: ছামছুল আলম। এতে সভাপতিত্ব করেন ইর্স্টাণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মো: মঞ্জুরুল আলম ভূইয়া মঞ্জু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুজন, কুমিল্লার সভাপতি আলহাজ¦ শাহ মো: আলমগীর খান, খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান আলহাজ¦ জামাল খন্দকার, এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস।