,

কুমিল্লায় এবার বাবার পরে মেয়ে করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2020
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় এবার বাবার পরে ১২বছরের মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন। ৯এপ্রিল তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামের ৪৮ বছরের ওই ব্যক্তি আক্রান্ত হন। তিনি ঢাকায় চালকলে কাজ করতেন। তারপর তার মেয়েরও করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে শনিবার তিতাসের মৌটুপি গ্রামের ৩৫বছরের এক কুস্তিগীরও করোনায় আক্রান্ত হন। এনিয়ে কুমিল্লার সাতজন আক্রান্ত হয়েছেন।

অন্যরা হচ্ছেন বুড়িচংয়ের চার বছর সাত বছর বয়সের দুই শিশু,তাদের ফুফু,দেবিদ্বারের আক্রান্ত জীবন সাহা শনিবার মারা গেছেন।