,

কুমিল্লার আদালতে কর্মস্থলেই আইনজীবির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 25, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আদালতে কর্মস্থলে মোঃ মকবুল হোসেন নামের এক আইনজীবি মৃত্যুবরণ করেছে ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন এডভোকেট আব্দুল আলিম।

নিহত এডভোকেট মকবুল হোসেন জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি পরিবার নিয়ে কুমিল্লা সদরের উকিলপাড়া  ছোটরায় বসবাস করতেন।

তিনি কুমিল্লা বারে যোগদান করেন ২০১৪ সালের অক্টোবর মাসে। যারা সদস্য নং ৬৯৩। জানা যায়, হঠাৎ করে মকবুল অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে যায়, পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা  করেন।