,

কুমিল্লার তিতাসে পারিবারিক অভিমানে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা!

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

পারিবারিক কলহের জের ধরে কুমিল্লার তিতাস উপজেলায় মো: ইব্রাহিম (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ারবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত  মো. ইব্রাহিম (২২) উপজেলার বলরামপুর ইউনিয়ন গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে মো. ইব্রাহিম।

স্থানীয় সূত্র জানায় , মো. ইব্রাহিম পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোররাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিতাস থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।