,

কুমিল্লার ধর্মপুর থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 7, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ০৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের পশ্চিম রেইসকোর্স এলাকার মোঃ ইমাম হোসেনের স্ত্রী সীমা আক্তার কেয়া(২৬) এবং বুড়িচং থানার কংশনগর (কুলু বাড়ী) গ্রামের মোঃ বিপ্লব হোসেন এর স্ত্রী রানু বেগম(৪৫)।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।