,

কুমিল্লার বরুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 3, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় জোড়পুকুরিয়া গ্রামের সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, উপ-সচিব, রিডার পরিচালক মোঃ শাহ আলমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে জোড়পুকুরিয়া (দঃ) পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবদুল মান্নান কনট্রাকটারের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গালিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস আহমদ, বরুড়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম ফারুক রুবেল প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা উপ-সচিব, রিডার পরিচালক মোঃ শাহ আলম বক্তব্য বলেন, শীতার্ত মানুষের পাশে দাড়ানো খুবই প্রয়োজন। মানবিক দায়িত্ব থেকে আমি সব সময় মানুষের পাশে দাড়িয়েছি। ভবিষ্যতেও মানুষের জন্য করে যাবো। তিনি আরো বলেন, শীতার্ত মানুষদের সিরিয়ালে দাড় করিয়ে কাউকে ছোট করতে চাই না। তাই, যার যার ঘরে পৌছে দেওয়া হবে এ শীতবস্ত্র।

অনুষ্ঠানে শীতার্ত মানুষের পক্ষে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা প্রায় ৬ শত পিছ শীতবস্ত্র গ্রহণ করেন। শীতবস্ত বিতরণ পূর্বে দোয়া ও মোজানত অনুষ্ঠিত হয়।