বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও স্থানীয় যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আকাবপুর গ্রামের মো. আব্দুল মান্নানের সন্তান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও উল্লেখ করেন, মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনী সহিংসতা, ভাঙচুর, মাদক ও বিস্ফোরক সংক্রান্ত মামলা। এছাড়াও বিশেষ ক্ষমতা আইনসহ তার নামে কমপক্ষে ৮টি মামলা রুজু রয়েছে।