,

কুমিল্লার বুড়িচংয়ে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক নারী

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2020
news-image


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের  আরো এক নারী করোনা ভাইরাসে  আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

(১১ এপ্রিল ২০২০)শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু। নমুনা সংগ্রহ করার পরীক্ষায় পজেটিভ এসেছে।

এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক  ঘটনাস্থল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পুরো গ্রাম লকডাউন করা আছে। 

কিছুদিন আগে দাদী ও মৃত আবদুল কাদির ড্রাইভারের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। নিহতের মৃতদেহ গ্রামের বাড়ীতে আনতে দেয়নি কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত দেহ আনজুমানে মফিজুল ইসলামের দায়িত্বে দাফন করা হয়েছে । এর কিছু দিন পরে তার নাতী দুই শিশু করোনায় আক্রান্ত হয়েছে।  আক্রান্ত ২ শিশুর নাম  আব্দুল্লাহ(৭) ও আব্দুর রহমান সুদাইস(৪)।

এ পর্যন্ত বুড়িচং উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন এক নারী । বুড়িচংয়ে আক্রান্ত আছে দুই শিশু ও এক নারী।