,

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 12, 2020
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা বুড়িচংয়ে বৃহস্পতিবার সকালে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজ্জামেল হকের নির্দেশে এসআাই মোহাম্মদ বাদল মিয়া, এএসআই মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বুড়িচং থানার বাগমাড়া টু কুমিল্লার রাস্তার ধর্মনগর চৌমুহনীর সিয়াম ‘স’ মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়িকদেরকে ১০ কেজি গাঁজাসহ আটক করেন।

আটককৃত আসামীরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলের মৃত লিল মিয়ার ছেলে মোঃ মোসলেম উদ্দিন (২২)। একই উপজেলার মোঃ শাহ আলমের ছেলে মোঃ এমরান হোসেন (১৯)।

এব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজ্জামেল হক বলেন, ওই আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে বুড়িচং থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে বিকেল বেলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।