,

কুমিল্লার সদর দক্ষিণে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি স্বামী ও স্ত্রী নিহত হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় তাদের দুই সন্তান আহত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার ইউটার্ণ এর সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, ঘটনাস্থলে একজন পুরুষ ও একজন মহিলা মারা গেছে। দুইটিা শিশু আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সিতে কর্মরত ব্রাদার দুলাল চন্দ্র সূত্রধর জানান, দুইজন ভর্তি ছিল। আর দুইজনকে তাদের পরিবার নিয়ে গেছে। শুনেছি তারা মারা গেছে।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুঘর্টনায় কেউ নিহত হয়েছে কি না জানি না।  এটা হাইওয়ে পুলিশ দেখছে।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। কেউ মারা গেছে কিনা জানি না।