বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:
“শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার ( ১৮ ডিসেম্বর ) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে ৯ টায় এ র‌্যালি বের হয়।

র‍্যালিটি কুমিল্লা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদত হোসেন, কুমিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

এছাড়াও র‍্যালিতে অংশগ্রহণ করে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রামরু, সিসিডিএ, বিএনডব্লিউএলএ, ওয়েস্টার্ণ ইউনিয়ন, ব্র্যাক, আইসিএমপিডি (এমআরসি), ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর প্রায় ৪ শত জন।

র‍্যালির শোভাবর্ধনে টুপি ও টি-শার্ট সরবরাহ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রামরু, সিসিডিএ, বিএনডব্লিউএলএ এবং ওয়েস্টার্ণ ইউনিয়ন।