,

কুমিল্লায় করোনায় আক্রান্তদের সাথে মিটিং : সিভিল সার্জনসহ ২১ চিকিৎসক কোয়ারেন্টাইনে

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ সদর হাসপাতালের ২১ জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিভিন্ন উপজেলা থেকে আনা চিকিৎসকদের দ্বারা কুমিল্লা সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

জানা যায়, রবিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ২১ জন চিকিৎসক নিয়ে এক বৈঠক হয়।রাতে তারা জানতে পারেন বৈঠকে থাকা তিন জন গাইনী বিভাগের চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে গাইনী বিভাগ জীবানুমুক্ত করা হয়েছে এবং কুমিল্লার সিভিল সার্জনসহ ২১ জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।