,

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫ জনের

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন। মৃতদের মধ্যে সবাই পুরুষ। এই নিয়ে করোনায় মারা গেল মোট ৪২৯ জন।

আজ সোমবার (২৪ মে) করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯৫ বছর বয়সি এক জন, বুড়িচংয়ে ৬৫ বছর বয়সি একজন, ব্রাহ্মণপাড়ায় ২৩ বছর বয়সি একজন, কুমিল্লা সদর দক্ষিণে ৮৫ বছর বয়সি একজন ও বরুড়া উপজেলায় ৭০ বছর বয়সি একজন রয়েছেন।

এছাড়াও একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৬৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ১৯ জন, কুমিল্লা আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ৪ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, দাউদকান্দিতে ১ জন, দেবিদ্বারে ১ জন, লালমাইতে ১ জন, লাকসামে ২ জন, নাঙ্গলকোটে ১ জন, বরুড়ায় ৩ জন, মনোহরগঞ্জে ১ জন ও তিতাস উপজেলায় ১ জন রয়েছেন।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এরা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।