,

কুমিল্লায় পুকুর থেকে উদ্ধার যুবতীর পরিচয় শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লার দক্ষিণ চান্দলার তালুকপাড়ার পুকুর থেকে উদ্ধার যুবতীর পরিচয় শনাক্ত হয়েছে।
নিহত যুবতী মোসা. সোরাইয়া আক্তার ছুটি। সে ব্রাহ্মণপাড়ার মনঘোছ গ্রামের আবদুল হামিদের মেয়ে।

নিহতের ভাই আবদুল কাদের সাংবাদিকদের জানান, চারদিন ধরে আমাদের বোন নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনদের বাড়িতে সন্ধান করে পাইনি। পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে থানায় আসি। থানায় এসে তাকে শনাক্ত করি।

বৃহস্পতিবার পুকুর থেকে যুবতির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়। সহকারী পুলিশ সুপার (দেবিদ্ধার) সার্কেল শেখ মোহাম্মদ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন।