,

কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2018
news-image

দেলোয়ার হোসাইন আকাইদঃ
কুমিল্লায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে সকালে কুমিল্লা টাইন হলে শিশু সমাবেশ ও একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে।

সকালে টাউন হলে শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসন, জেলা সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান, আলহজ্ব ওমর ফারুক।
শিশু সমাবেশ ও র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে।