,

কুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় হিমালয় পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই পিকআপের হেলপার মাইন উদ্দিন (২২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পিকআপটির চালক।

 

শুক্রবার (২২ নভেম্বর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে জেলার নাঙ্গলকোট উপজেলার ছোট টুঘুরিয়া এলাকায় দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার জাফর মোল্লার ছেলে।

 

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা মিয়া আজকের কুমিল্লাকে জানায়, পিকআপটি কুমিল্লা থেকে নোয়াখালী যাচ্ছিল আর হিচালয় পরিবহনের বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। দু’টো গাড়িই ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক আর হেলপার গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে হেলপার মাইন উদ্দিন মারা যায়।