,

কুমিল্লায় শতবর্ষী আলেম ক্বারী আঃ রহমান ইন্তেকাল করেছেন, জানাজায় হাজারো মানুষের ঢল

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2020
news-image

 

মাছুম কামাল:

কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকার হুরুয়া গ্রামের মাওলানা ক্বারী মোঃ আবদুর রহমান (১১৯) হুজুর বার্ধক্য জনিত কারণে গতকাল রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন’।

তিনি ছাত্র জীবনে নামকরা উজানী ক্বারী ইবরাহীম (রহ.)এর স্নেহময় ছাত্র ছিলেন। শিক্ষকতা জীবনে বরুড়া দারুল উলুম মাদ্রাসায় দীর্ঘ ৭৬ বছর ধরে কেরাত বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০০০ সালে সহীহ্ কোরআন শিক্ষার লক্ষ্যে হুরুয়া ইব্রাহীমিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ব্যক্তি জীবনের তিনি উপজেলার রাজাপুর গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃত্যুর আগে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে ও সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র রেখে গেছেন।

আজ দুপুর ২টায় বরুড়া দারুল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লী ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে জানাজা শেষে উনার প্রতিষ্ঠিত হুরুয়া ইবরাহীমিয়া মাদরাসা কবরস্থানে স্ত্রীর পাশে সমাহিত করা হয়।