কুমিল্লা আমার হৃদয়ের শহর, এ শহরের উন্নয়নে কাজ করতে চাই: তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, প্রাচীন কুমিল্লা আমার হৃদয়ের শহর। এই শহরের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা এগিয়ে আসেন, কুমিল্লারউন্নয়নে রাষ্ট্রের বরাদ্দ দেওয়ার সক্ষমতা আছে। কুমিল্লার উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্পও নেওয়া যেতে পারে। প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ে দিলে মন্ত্রণালয় তা দেখবে। প্রকল্প নেওয়ার সময় এমনভাবে নিতে হবে যাতে তা ব্যবহার যোগ্য হয়। এতে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না। কারণ আমিও এ থেকে দায়মুক্ত নই, তাই কাউকে ছাড় দেবো না।
মন্ত্রী আরো বলেন, কুমিল্লার উন্নয়নের জন্য একটি বড় প্রকল্প পেশ করার জন্য সদর আসনের মাননীয় এমপি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার এবং মেয়র মনিরুল হক সাক্কুকে আহবান করছি। এলজিআরডি মন্ত্রনালয় এই শহরের উন্নয়নের জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবে। এই সিটির উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই শহরটিকে একটি দৃষ্টি নন্দন শহরে রূপান্তরিত করতে পারি এটাই প্রত্যাশা। কুমিল্লার উন্নতি আমাকে বেশি উৎসাহিত করবে। কুমিল্লার উন্নতি হলে এটি আমি আমার উন্নতি হিসেবে পরিগণিত করবো। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলাসহ বিভিন্নভাবে উন্নয়ন করা হয়।
তিনি বলেন, কুমিল্লা কেন পিছিয়ে থাকবে। এ বিষয়টি আপনাদের নাড়া দেয়, স্বাভাবিকভাবে আমাকেও নাড়া দেয়।
মন্ত্রী গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়কে অবস্থিত এলজিআরডি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের জনপ্রতিনিধি ও কর্মকর্তাà