রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার
জাতীয় শ্রমিক লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মো. মজিবুর রহমানকে আহবায়ক ও মো. আল আমিনকে সদস্য সচিব করে গঠিত ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শুকুর মাহমুদ।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক দিপক কুমার আইস, মো. রেজাউল করিম, কবিরুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, মো. রুবেল ভূঁইয়া এবং বিভিন্ন উপজেলা থেকে ৩৮ জনকে সদস্য অন্তর্ভূক্ত করা হয়। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুকুর মাহমুদ জানান, আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন আহবান করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে।