,

কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিটের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এ সময় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, ডেপুটি সিভিল সার্জন শাহাদাৎ হোসেন, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ আরো অনেকে।