,

কুমিল্লা জেলাজুড়ে ১২২ জন গ্রেফতার ও মাদক উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2019
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে ১২২ জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে জেলা পুলিশ।

শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ১৭ টি উপজেলায় গ্রেফতারী পরোয়ানা, মাদক মামলা ১৯ জন, নিয়মিত মামলা ২৫ জনসহ বিভিন্ন অভিযোগে ১২২ জনকে আটক হয়েছে, ২ টি দেশীয় তৈরী পাইপগান, ০৩ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খোসা, গাঁজা ৫ কেজি, ইয়াবা ৭৯৯ পিস ও ফেন্সিডিল ৯০ বোতল উদ্ধার করা হয়েছে।