,

কুমিল্লা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
September 30, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।

জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ এর উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভা কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপত্বিত করেন নবম শ্রেনীর ছাত্রী ফারহানা কোহিনুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসনের ডিডিএলজি মোহাম্মদ ফারুক ওসমান।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: কানিজ তাজিয়া।

এবারের দিবসের প্রতিপাদ্য- আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব।