,

কুমিল্লা টমসমব্রিজে বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিল রিয়ার প্রাণ

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় উম্মে তাসনূর আক্তার রিয়া নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন।
তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। জেলার আদর্শ সদর উপজেলার শিমড়া গ্রামের মো. শাহজাহান ইসলামের মেয়ে রিয়া।

স্থানীয়রা জানান, বুধবার নগরীর টমসম ব্রিজ এলাকায় রিয়াকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা আহতাবস্থায় রিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, রিয়ার এমন অকাল মৃত্যুতে সরকারি মহিলা কলেজের সবাই আজ শোকাহত। নগরীর উত্তর চর্থায় ছোট খালার বাসায় থেকে লেখাপড়া করতো রিয়া। দুই ভাই একবোনের মধ্যে রিয়া সবার ছোট।