,

কুমিল্লা নগরীতে একহালি ডিম ৫১ টাকা, ৩ প্রতিষ্ঠান‌কে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2022
news-image

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীতে ৪২ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় বাদুরতলা এলাকার আমানা সুপারসপ‌কে ১০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বাদুরতলা ও রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, অ‌যৌ‌ক্তিক দা‌মে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্স‌কে এক হাজার টাকা এবং মু‌মি‌নের সব‌জির দোকান‌কে ৫শ টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ১১ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়। এসময় ওইসব এলাকার অন‌্যান‌্য সুপারসপ, ডিম ও মুরগীর বাজা‌রে তদার‌কি কার্যক্রম চালা‌নো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হয়ে।