,

কুমিল্লা নগরীতে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 2, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর সদর হাসপাতাল রোডে শশুর বাড়িতে আয়শা আক্তার (২৫) নামের এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি ৫ মাসের অন্তঃসত্তা ছিলেন।

শনিবার (১ সেপ্টেম্বর) রাত পৌণে ১২ টায় নগরীর সদর হাসপাতাল রোডের মেট্রোপলিটন হাসপাতালের উত্তর পাশের গলির সওদাগর বাড়িতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়।

নিহত আয়শা আক্তারের বাবার বাড়ি কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির চাঙ্গিনী এলাকায়। তার স্বামীর নাম নাসিম।

কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি।