,

কুমিল্লা বিমানবন্দর সড়কের পাশে গৃহবধুর মরদেহ, ঘাতক স্বামী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরীর বিমানবন্দর সড়কের পাশে রত্না (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করে ফেলে পালি যাওয়ার সময় ঘাতক স্বামীকে স্থানীয়রা আটক করে ইপিজেড ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেছে ।

নিহতের পুর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি । ঘাতক স্বামী নাজমুল হাসান কুমিল্লা মহানগরীর কোটবাড়ির দুর্গাপুরের মদিনগর গ্রামের বাসিন্দা।

শনিবার (৮ আগষ্ট) রাত ৯ টায় মরদেহ রাস্তার পাশে পাওয়া যায়।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোঃ আজিজ জানান, ২ বছর আগে নাজমুল হাসানের সাথে রত্নার বিয়ে হয়। এটা নাজমুলের দ্বিতীয় বিয়ে। নাজমুল জানিয়েছে, রত্না বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে নাজমুলের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেত। আজও টাকা চেয়েছিল নাজমুলের কাছে। রাতে তাকে গলা টিপে হত্যা করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার সময় ঘাতককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।