,

কুমিল্লা সেনানিবাসে ১ম তমা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 5, 2018
news-image

 

আশিকুর রহমান সোহেলঃ
কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে “১ম তমা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট-২০১৮’’ অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাব হতে প্রায় শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

৩ মার্চ দুপুরে টুর্নামেন্ট সমাপ্ত হয়। তিনদিন ব্যাপি টুর্নামেন্টটি শুরু হয় ১ মার্চ ।

টুর্নামেন্ট এর সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন, এনডিসি, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুকিতুর রহমান । পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমা গ্রুপের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ভূইয়া (মানিক) ।