,

কুমিল্লা-৫ সহ চার সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা ২৪ মে, জুলাইয়ে নির্বাচন

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ সহ লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ আসনে আগামী জুলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে উপনির্বাচনের তফসিল আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (১৯ মে) রাজধানীর নির্বাচন ভবনে এ কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সচিব বলেন, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।

তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচনের আয়োজন করা হবে।