,

কুসিক মেয়র রিফাতের রোগমুক্তির জন্য কান্দিরপাড় মসজিদে দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আরফানুল হক রিফাতের রোগ মুক্তির জন্য  নগরীর কান্দিরপাড় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আছর নামাযের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় কুসিক প্যানেল মেয়র ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদীসহ আ’লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।