রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুসিক মেয়র সাক্কুর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুসিক মেয়র মনিরুল হক সাক্কুর উদ্যোগে মেয়র সমর্থিত গ্রুপের মহানগর ও জেলা বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জাতীয়তাবাদি দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

শনিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রতিবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তব্য রাখেন কুসিক মেয়র ও মহানগর বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা শহর বিএনপির সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক, এড.কাইমুল হক রিংকু, আবুল হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।