,

চমক আনছে লেনোভো

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2016

lenovo_vibe_shotবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্পেনের বার্সেলোনাতে ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপি ওয়াল্ড মোবাইল কংগ্রেস ২০১৬। এই কংগ্রেসে লেনোভো চমক নিয়ে আসছে। নতুন ফোন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে চায় প্রতিষ্ঠানটি। চীনের এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে নতুন এই ফোনের টিজার প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ মেটাল বডির একটি ফোন।

টুইটারে প্রকাশিত টিচার ইমেজটির সঙ্গে লেখা আছে, ‘নকআউট কামিং সুন এমডব্লিউসি ২০১৬’।

ফোনটির সম্পর্কে বিস্তারিত কেনো তথ্য প্রকাশ করেনি লেনোভো। তবে ধারণা করা হচ্ছে এটি হবে নেক্সট জেনারেশন স্মার্টফোন।