,

চাকরির জন্য পুলিশ সুপারকে ৭ লাখ টাকা ঘুষ দেয়ার অপরাধে একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 28, 2019
news-image

 

ডেক্স রিপোর্টঃ

চাকরির জন্য পুলিশ সুপারকে ৭ লাখ টাকা ঘুষ দেয়ার অপরাধে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামসহ (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে আমার অফিসে। রাতে বাসায় যেয়ে দেখতে পাই জার্সির ভেতরে টেপদিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেয়। গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অপরাধে আটক করা হয়।

টাকার মধ্যে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোট রয়েছে দুই লাখ। এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।