বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাকুরির পিছে না হেঁটে উদ্যোক্তা হলে সফলতা অনিবার্য- আমিরুল কায়ছার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২৫
news-image

শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসক/প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটারগণের, সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালত, সামাজিক নিরাপত্তা বেষ্টন এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সোমবার (৬অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

এ সময় তিনি বলেন -পড়াশুনা ও দক্ষতা অর্জন করে আমরা সকলেই শুধু চাকুরির পিছনে ঘুরি।চাকুরী পেতে বিলম্ব হলে হতাশায় ভোগতে থাকি। অথচ চাকুরির চেয়ে উদ্যোক্তা হতে পারলে আমাদের জীবনে সফলতা নিশ্চিত ও অনিবার্য।

তিনি বলেন -আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পরে তিনি উপজেলার সমাজসেবা, প্রতিবন্ধী বিষয়ক ও মহিলা বিষয়ক দপ্তর থেকে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ, চেক ও কর্মসংস্থান তৈরির জন্য উপহার সামগ্রী তুলে দেন।

কোর্স পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপপরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে,মনোহরগঞ্জ উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা।

এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন,সাংবাদিক ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন। এর আগে তিনি(কুমিল্লা জেলা প্রশাসক) মনোহরগঞ্জ উপজেলা, উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।