,

চাদঁপুরের হাজীগঞ্জে চেয়ারম্যান হলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2021
news-image

 

ডেস্ক রিপোর্ট:

৪র্থ ধাপের অনুষ্ঠিত চাঁদপুরের হাজীগঞ্জে ইউপি নির্বাচনে ২য় মেয়াদে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৫ জন। এর মধ্যে ২ জন বিএনপি তথা স্বতন্ত্র প্রার্থী এবং ৩ জন নৌকা প্রতীকে বিজয়ী পেয়েছেন। এর মধ্যে ৪ জন বর্তমান পরিষদে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।

উপজেলার রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে টানা ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুল হাদি। বিএনপি সমর্থক বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন।

৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে টানা ২য় বার নির্বাচিত হয়েছেন মানিক হোসেন প্রধানিয়া, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বিএনপি সমর্থক ঘোড়া প্রতীকে টানা ২য় বার নির্বাচিত হলেন গোলাম মোস্তফা স্বপন, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে টানা ২য় বার নির্বাচিত হলেন গিয়াস উদ্দিন বাচ্চু।