,

চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2022
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জিয়াউল হক মীর।

রোববার (২০ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদে ইউএনও কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলার আলোড়ণ প্রতিনিধি মো. আবদুল বাতেন, মানব জমিন প্রতিনিধি তুহিন ভূইয়া, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি মো. আশিকুর রহমান রাসেল,দৈনিক ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ প্রমুখ।