,

চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় পথচারি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2019
news-image

 

শরীফুল ইসলাম ঃ
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় অজিত কুমার দাস (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (২১জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত অজিত কুমার দাস চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দারচর গ্রামের নেপাল চন্দ্র দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী কাভার্ডভ্যানের চাপায় দুই পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার। আহতাবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. রিপন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত অজিত কুমার দাস নিজ বাড়ি হইতে মেয়ের বাড়ি কুমিল্লায় যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলেন। দুর্ঘটনার পরপর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক।

প্রসঙ্গত, মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন সহ অন্যান্য স্টেশন এলাকায় ফুটওভার ব্রীজ থাকা সত্বেও ফুটওভার ব্রীজ ব্যবহার না করায় ওই দুর্ঘটনা দিনের পর দিন ঘটে চলছে।