,

চান্দিনায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 9, 2021
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ৩০ বোতল ফেন্সিডিল ও ২শত পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছায়কোট এলাকায় এস আই সুজন দত্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২শত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক আলমগীর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে।

এর আগে রবিবার (৭ফেব্রুয়ারি) রাতে চান্দিনা বাজারে এস আই সুজন দত্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ শরীফুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। আটক শরীফুল ইসলাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।