,

চান্দিনায় বাস চাপায় যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 8, 2017
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিকুল ইসলাম চান্দিনা উপজেলার এতবারপুর মুহুরিবাড়ীর মৃত. সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চান্দিনা পালকি সিনেমা হলের দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক রিকশার যাত্রী শফিকুল মহাসড়কে ছিটকে পড়লে অজ্ঞাত একটি বাস এসে তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।