,

চান্দিনায় স্টুুডিও থেকে পাসপোর্টের নকল সীল ও স্লিপসহ পিতা-পুত্র আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের চন্দন স্টুডিও নামের একটি স্টুডিও থেকে পাসপোর্টের নকল সীল ও স্লিপসহ পিতা-পুত্রকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দিনা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর সরকার বাড়ির মৃত রাখাল চন্দ্র সরকার এর ছেলে চন্দন সরকার (৬৫) এবং তার ছেলে রিপন সরকার (৩২)।

যৌথ অভিযানে এসময় তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট ও ২টি নকল সীলমোহর জব্দ করা হয়। আটক পিতা-পুত্র পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যোৗথ অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৫টি ডেলিভারি  স্লিপ (ফটোকপি) ও ৮টি ব্যাংক পেমেন্ট  স্লিপসহ ৫টি জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার এস.আই মঞ্জুর আলম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় এবিষয়ে একটি মামলা দায়ের করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, দীর্ঘদিন ধরেই তরা স্টুডিও ব্যবসার আড়ালে পাসপোর্টের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।