,

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারদের আনন্দ র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2018
news-image

 

শরীফুল ইসলাম:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) ট্যাটাস থেকে উত্তোরণ হওয়ায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগান নিয়ে চান্দিনায় আনন্দ র‌্যালি বের করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মকর্তা বৃন্দ।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিমা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. আল-মামুন, কনসালটেন্ট ডা. ওসমান ফারুক, ডা. গাজী মাহমুদুল হাসান, ডা. নাজমা আক্তার, ডা. আরিফুল ইসলাম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, শিল্পী রাণী দত্ত, কামাল হোসেন, শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মো. কামরুজ্জামান প্রমুখ।