,

চুমুর ছবি প্রকাশ করলেন অনন্য ও শাম্মী, চলছে তােলপাড়

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2016

নিউজ ডেস্ক: পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাওয়ার ইভেন্ট খোলার পর ব্যাপক আলোচনা-সমালোচনা মধ্যেই অনন্য আজাদ ও শাম্মী হক তাদের চুমুর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।
জার্মানি প্রবাসী দুই ‘ব্লগার’ এর আগে ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব শিরোনামে ফেসবুকে একটি ইভেন্ট খোলেন। এতে লেখা হয়, ‘ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাকি কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ভারতে নাকি প্রকাশ্যে চুমু খেলে পুলিশ গ্রেফতারও করবে। প্রতিবছরই এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ বিভিন্ন রকম হয়রানি করে। ধানমণ্ডি লেকে, সোহরাওয়ার্দী উদ্যানে হাত ধরে হাঁটাও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এর প্রতিবাদে সকল জুটিকে স্ব স্ব প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাবার আহ্বান জানানো হচ্ছে।’shammi-ananna
তবে বিষয়টিকে যৌনতা ছাড়ানো কিংবা অপসংস্কৃতির এজেন্ডা বাস্তবায়নের প্লাটফর্ম হিসেবে ব্যাখ্যা করেছেন দেশের প্রথিতযশা সংস্কৃতকর্মীরা।
১৪ ফেব্রুয়ারি রোববার অনন্য আজাদ ও শাম্মী হক একে অপরকে চুমু খাচ্ছেন, এমন একটি ছবি প্রকাশ করেন অনন্য।
সেই সাথে অনন্য ফেসবুকে লিখেছেন, ‘প্রতিবাদ ও প্রতিরোধে অর্জিত হোক মানুষের সকল অধিকার। প্রকাশ্য চুম্বনে জেগে উঠুক ভালোবাসার গান। ২৮ ডিসেম্বর, ২০১৪ তে শুরু হয়েছিল আমাদের যাত্রা।’
লেখক হুমায়ুন আজাদের ‘একটি প্রকাশ্য চুম্বনে আমরা খান খান ক’রে ভেঙ্গে দিতে পারি হাজার বছর বয়স্ক বাঙলার সামরিক আইন ও বিধান।’ উক্তিকে ‘শিরোনাম করে’ অনন্য আজাদ তাদের চুমুর একটি ছবি আপলোড করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ইভেন্ট খোলার তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতি ব্যক্তিত্ব ফকির আলমগীর।