মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে গুলি করে ও রগ কেটে যুবককে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৮
news-image

 

বেলাল হোসেন, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পায়ের রগ কেটে, গুলি করে ও কুপিয়ে মো: রিপন (২৭) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার দক্ষিন আলকরা গ্রামের শামছুল হকের পুত্র।

স্থানীয় সূত্র ও স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম জানান, নিহত রিপন রাজমিস্ত্রির কাজ করত। ঘটনার দিন গত বুধবার (৮ই আগষ্ট) সন্ধ্যায় কর্মস্থল পশ্চিম ডেকরা থেকে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। এর কিছুক্ষন পর তাকে এলোপাথারি কুপিয়ে, একপায়ে গুলি করে এবং পায়ের রগ কেটে লাটিমী রাস্তার মাথায় ফেলে দেয়।

তাৎক্ষনিক স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। ফেনী সদর হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় স্থানান্তর করলে পরিবার তাৎক্ষনিক ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১১ ঘটিকায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিন সংক্রান্ত বিষয়ে আপন মামার সাথেই রিপনদের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই সাইদুল নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। লাশটি ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।