,

চৌদ্দগ্রামে ছাত্রলীগের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
July 30, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

২০১৭ সালের এসএসসি ও দাখিল ও সমমান পরিক্ষায় উর্ত্তীন্ন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন, চিওড়া সরকারী কলেজ, চিওড়া মাদ্রাসা ছাত্রলীগ। গত রবিবার সকালে উপজেলার চিওড়া সরকারী কলেজে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল। চিওড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ন আহবায়ক কাউছার হানিফ, মতিউর রহমান জালাল, কাজী আল রাফি, নুরুল আলম, আব্দুল মোতালেব, সোহাগ মাহমুদ, আরিফুর রহমান, খন্দকার মাসুদ, চিওড়া সরকারী কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ মজুমদার, সাধারন সম্পাদক আবদুর রহিম প্রমুখ।