,

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশ্ববর্তী পুকুরের হাঁটু পানিতে ডুবে জাহিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১.৪৫ ঘটিকায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ একই গ্রামের প্রবাসী জাকির হোসেনের সন্তান।

নিহতের চাচা আরিফুর রহমান জানান, সবার অগোচরে জাহিদ বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পরে যায়। এসময় বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বুধবার সকাল ৭ ঘটিকায় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।