,

চৌদ্দগ্রামে ফাল্গুনকরা মডেল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার :

জাতীয় বৃক্ষরোপন অভিযান- ২০১৮ উপলক্ষে ৩০ লক্ষ শহীদদের স্মরণে দেশব্যাপী ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।

বুধবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্রাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা, মাষ্টার আলমগীর হোসেন, মাষ্টার শহীদ চৌধুরী, শিক্ষিকা ছালেহা বেগম, জামিলা বেগম, বদরুন্নেছা, তাহমিনা আক্তার, আছমা আক্তার, দপ্তরী কাম নৈশ প্রহরী এছাক ভূঁইয়া প্রমুখ।