চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে বিট পুলিশিং সভা
আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও মাদক প্রতিরোধের লক্ষ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তবে এএসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) সার্কেল নিশাত তাবাসসুম বলেন, মাদক সকল অপরাধের সাথে সম্পর্কিত। মাদক কেনার অর্থের প্রয়োজনে মাদকসেবীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। মাদকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয় মাদকসেবির পরিবার। তাই মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফি, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লা, চৌদ্দগ্রাম প্রেসক্লাব সেক্রেটারী মো: বেলাল হোসাইন, ছাত্র নেতা মামুন মজুমদার।
চৌদ্দগ্রাম থানার সাব ইন্সপেক্টর আবুল কালামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামাতের নায়েবে আমির হাফেজ বদিউল আলম, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাকসুদুর রহমান, সাবেক সেক্রেটারি আব্দুল কাদের বাবলু মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম, প্রবাসী ব্যবসায়ী, জামায়াত নেতা হারুনুর রশীদ, কামরুল ইসলাম, ইফতেখার উদ্দিন মেসকাত, হাফেজ মর্তুজা মজুমদার, প্রেসক্লাব সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রুমখ।