,

চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ রোহিঙ্গা কিশোরীসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2017
news-image

 

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ রোহিঙ্গা কিশোরীসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ নুরুর মেয়ে ফাতেমা বেগম(১৪) ও টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার নুর মোহাম্মদের পুত্র মোঃ শাকিব(১৯)।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম ও শাকিবকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।