,

চৌদ্দগ্রামে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে গত রবিবার (১০ মার্চ) মাদক বিরোধী অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিলসহ শরীফুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার আব্দুল মালেকের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা আমানগন্ডা শালুকিয়া থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।